July 14, 2026, 1:24 pm

গাজীপুরে আইইউটির গেট বন্ধ করে বিদেশি শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Monday, August 7, 2023
  • 128 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির গেট আটকে দিয়ে বিক্ষোভ করছেন একদল বিদেশি শিক্ষার্থী। এদিকে গেট বন্ধ থাকায় অনাবাসিক দেশীয় শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না। আজ সোমবার সকাল ৯টার দিকে মূল ফটকটি বন্ধ করে দেয় তারা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই বিদেশি শিক্ষার্থীরা মূল ফটকটি বন্ধ করে রেখেছেন। তাঁরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে না পেরে দুর্ভোগে পড়েছেন। বিদেশি শিক্ষার্থীরা বলছেন, অনাকাঙ্ক্ষিতভাবে তাঁদের কিছু ফি বাড়ানো হয়েছে। এ কারণে তাঁরা ফটক বন্ধ করে দিয়েছেন। তবে দেশি শিক্ষার্থীরা এই প্রতিবেদককে জানিয়েছেন, বিদেশি যেসব শিক্ষার্থী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন তাঁদের থেকে এই বাড়তি ফি নেওয়া হচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস নাহিদুল ইসলাম জানান, বিদেশি শিক্ষার্থীরা ৩০ শতাংশ চাকরির নিশ্চয়তা, আবাসিক হোটেলে তাঁদের কক্ষে এসি, ওয়াশিং মেশিন লাগানো ও অভ্যন্তরীণ একটি পরীক্ষা বাতিলসহ নানা দাবি করছেন। এসব বিষয় নিয়ে ভিসি মহোদয় আলোচনা করছেন।  দ্রুত সমস্যার সমাধান হবে। 

উল্লেখ্য, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিচালিত হয় ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সহযোগিতায়। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর