সাথী আক্তার, টঙ্গী :: টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার বিকেলে একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক মোঃ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সাংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন মোল্লা, কলেজ গভর্নিং বডির সদস্য মনসুরুল ইসলাম মিলন, অধ্যক্ষ ওমর ফারুক, শেখ মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, শিক্ষক প্রতিনিধি ইলিয়াস উদ্দিন আকন্দ, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মোতালেব, প্রভাষক বেলায়েত হোসেন, সিনিয়র শিক্ষক জিএম ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৮৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এ প্রতিষ্ঠানের ২০২৩ সালে বুয়েটে চান্স প্রাপ্ত ছাত্র সাকিব হোসাইন এবং ২০১৮ সালে সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাওয়া ছাত্রী ফাতিমা তাবাসসুমকেও সংবর্ধনা দেওয়া হয়। গাজীপুরে জেলায় সর্বাধিক জিপিএ ৫ প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মাননীয় মন্ত্রী শিক্ষক শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।