October 12, 2026, 10:14 am

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Monday, July 31, 2023
  • 172 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। আজ সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নতুন নৌবাহিনী প্রধান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন গণমাধ্যমকে বলেন, গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে নতুন নৌবাহিনী প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সরকারপ্রধান। নৌবাহিনী প্রধান নাজমুল হাসানও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনিযুক্ত নৌবাহিনী প্রধান মতবিনিময় করেন।

গত ২৪ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভাইস অ্যাডমিরাল নাজমুল হাসান। তিনি পূর্বতন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের স্থলাভিষিক্ত হয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর