July 6, 2026, 1:18 am

রোববার সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Saturday, July 29, 2023
  • 243 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বিরোধীদের ‘নৈরাজ্য’ ও ‘অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে সারাদেশে আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ ও সমাবেশ করবে আওয়ামী লীগ। আজ শনিবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের জরুরি সভায় এ কর্মসূচির কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা যেটা আশঙ্কা করেছি সেটাই হয়েছে। গতকালও এটাই করতে চেয়েছিল বিএনপি। তাদের  আন্দোলন এক দফা অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি। 
ওবায়দুল কাদের বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। ২০১৩, ১৪, ১৫ সালের পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ থাকতে পারে না। বিএনপি বলে- তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, ঢাকা শহরে ঢোকার রাস্তা বন্ধ করে দেবে। এটা কি তারেক রহমানের বাপের সম্পত্তি। আমরা এটা হতে দেবো না। নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর