July 5, 2026, 11:52 pm

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

Reporter Name
  • আপডেট Thursday, July 27, 2023
  • 155 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর সরকারি বাসভবন বঙ্গভবনের পদ্মপুকুরে ৫ হাজার ২৯০টি মাছের পোনা অবমুক্ত করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনের পদ্মপুকুরে (যেটাকে আগে সিংহ পুকুর বলা হতো) রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, চিংড়ি ও গুলসার বিভিন্ন প্রজাতির ৪৩২ কেজি ওজনের পোনা অবমুক্ত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।

রাষ্ট্রপতি মৎস্য খাতের সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। মৎস্য খাতকে কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে, রাষ্ট্রপতি স্থানীয় জাতের মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সকলকে সুস্পষ্টভাবে নির্দেশ দেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বঙ্গভবনের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির দোয়া-মোনাজাত পরিচালনা করেন। সূত্র: বাসস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর