July 5, 2026, 11:50 pm

শপথ নিলেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত এমপি আরাফাত

Reporter Name
  • আপডেট Wednesday, July 26, 2023
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত শপথ নিয়েছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। আজ বুধবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। এ ছাড়া, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর