July 24, 2026, 12:59 am

ফরিদপুরে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন

Reporter Name
  • আপডেট Monday, July 24, 2023
  • 102 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :: ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের আলীপুরের লাবলু সড়কের শেখ রাসেল স্কয়ারে এ অফিসটির উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাছিম।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এর আগে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিরা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফসহ জেলা কমিটির নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের অর্থায়নে দীর্ঘদিন পর বড় পরিসরে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দিপনা লক্ষ্য করা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর