November 26, 2026, 9:21 pm

আগামী ১ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি

Reporter Name
  • আপডেট Thursday, November 26, 2026
  • 5 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বিজয়ের মাসের প্রথম দিন আগামী ১ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করবে দলটি। এতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিজভী। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা এবং ঢাকার আশপাশের জেলার নেতারা অংশ নেন।
সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী অভিযোগ করেন, প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিভিন্ন স্থাপনায় হামলা ও নাশকতা চালানো হচ্ছে। নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যার ঘটনাকে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি।
নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, অতিরিক্ত বলপ্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী। এ সময় তিনি দাবি করেন, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের নতুন মজুরি বেশি।
বিকেলে জাসাস, তাঁতী দল, ওলামা দল ও মৎস্যজীবী দলের যৌথ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে অংশ নেন রিজভী। সেখানে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাংক লুটপাট, অর্থ পাচার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস এবং হামলা-নাশকতার অভিযোগ করেন। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির সহায়তায় তিনি দেশে ফিরতে পারবেন না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর