November 23, 2026, 7:06 pm

সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Monday, November 23, 2026
  • 19 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা এবং শান্তিকালীন অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাসদস্যদের পদক দেওয়া হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসে ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়রা অংশ নেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসময় খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ২০২৬-২৭ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ২৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন। তাদের মধ্যে ৭ জন সেনাবাহিনী পদক (এসবিপি), ৪ জন অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৩ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পেয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর