November 21, 2026, 3:50 pm

স্পোর্টস একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল

Reporter Name
  • আপডেট Saturday, November 21, 2026
  • 19 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কালীঘাট রোড স্পোর্টস একাডেমি আয়োজিত স্পোর্টস একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সপ্তম আসরের ফাইনালে আল আমিনের দলকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মতিউর রহমানের দল। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কালীঘাট রোডস্থ চলন্তিকা ক্রীড়া চক্র মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। একাডেমির পাঁচজন করে খেলোয়াড়ের পাশাপাশি দুই দলে অংশ নেন বাইরের পাঁচজন করে খেলোয়াড়। খেলায় নাইজেরিয়ার দুই ফুটবলার ইভান্স ও চার্লস চোকাও অংশ নেন। এ ছাড়া শ্রীমঙ্গল, হবিগঞ্জ ও শেরপুরের পরিচিত ফুটবলাররা মাঠে নামেন। ম্যাচের পঞ্চম মিনিটে সুফিলের গোলে এগিয়ে যায় আল আমিনের দল। এক মিনিট পর অধিনায়ক ইমরানের আত্মঘাতী গোলে সমতায় ফেরে মতিউর রহমানের দল। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে অধিনায়ক জুয়েলের হেডে এগিয়ে যায় মতিউর রহমানের দল। পরে ইমানীর গোলে ব্যবধান ৩-১ হয়। শেষ দিকে ইভান্সের গোলে ব্যবধান কমিয়ে ৩-২ করে আল আমিনের দল। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিশ্চিত করে মতিউর রহমানের দল।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভাপতি ইসমাইল হোসেন, শ্রীমঙ্গলের সাবেক ফুটবল কিংবদন্তি আলতাফ হোসেন মোর্শেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্যসচিব মো. এহসানুল হক, মিজানুর রহমান, কাজী জাহেদ আহমেদ মনি ও বাছিত মিয়াসহ অতিথিরা। এ সময় নুরুল ইসলাম নুরু, হাফিজ আহমেদ, রমজান আহমেদ, সবুজ আহমেদসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের বিকাশের পাশাপাশি তরুণদের ফুটবলে আগ্রহী করে তুলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর