November 19, 2026, 12:45 pm

আগামীকাল ২০ নভেম্বর থেকে বাংলাভিশনে ধারাবাহিক নাটক ‘বেকার পোলাপাইন’

Reporter Name
  • আপডেট Thursday, November 19, 2026
  • 13 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক:: বাংলাভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বেকার পোলাপাইন’। আগামী ২০ নভেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে। ফরিদুল ইসলাম নির্জনের রচনায় ‘বেকার পোলাপাইন’ নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান। এতে অভিনয় করেছেন চাষী আলম, তানজিম হাসান অনিক, সিনী স্নিগ্ধা, শিরতাজ জেবিন, হানিফ পালোয়ান, জাবেদ গাজী, আনোয়ার হোসেন, ফাতেমা হীরা, ফরহাদ বাবু, জাস মান্নাতসহ আরও অনেকে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে টোটো নামের এক আত্মবিশ্বাসী ও আত্মম্ভরী মানুষকে ঘিরে। চিকিৎসাবিদ্যায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নিজেকে চিকিৎসক দাবি করে সে খুলে বসে হোমিওপ্যাথিক ডিসপেনসারি। নিজের ধারণাকেই সঠিক মনে করা টোটোর জীবনে একসময় আসে মায়া। তাকে ঘিরে টোটোর প্রেম, অদ্ভুত কর্মকাণ্ড এবং পরবর্তী দাম্পত্য জীবনের নানা হাস্যকর ও জটিল ঘটনা নিয়ে এগিয়ে যায় গল্প।
হাস্যরসের মধ্য দিয়ে নির্মিত নাটকটিতে উঠে এসেছে ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ ও পারস্পরিক সম্মানের বিষয়গুলো। গল্পের একপর্যায়ে টোটো উপলব্ধি করতে শেখে, সব বিষয়ে জ্ঞান জাহির করা আর প্রকৃত জ্ঞানী হওয়া এক নয়। দর্শকদের বিনোদনের পাশাপাশি সামাজিক বার্তা দিতে নির্মিত ধারাবাহিক নাটক ‘বেকার পোলাপাইন’ দেখতে চোখ রাখুন বাংলাভিশনের পর্দায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর