November 18, 2026, 12:44 am

আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • আপডেট Tuesday, November 17, 2026
  • 29 জন দেখেছে

বিজয়বাংলাটিভি ডেস্ক:: আগামী ৩০ নভেম্বর সোমবার কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার বন্ধ ও সংকটাপন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। সোমবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ও সফরের সঙ্গে সংশ্লিষ্ট।
সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম পুনরায় সচল করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পাবে। দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠান দুটি কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে এগুলোকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুটির উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ফেরানোর বিষয়ে কার্যকর উদ্যোগ আসতে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই তিনি কুষ্টিয়ায় আসছেন। সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পাশাপাশি কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিলসকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি, শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন জেলা বিএনপির এই নেতা। সূত্র: বাসস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর