November 16, 2026, 12:07 am

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

Reporter Name
  • আপডেট Sunday, November 15, 2026
  • 8 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন পাওয়া গেলে নভেম্বরেই প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে।
প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, কারিগরি বা অন্য কোনো সমস্যা দেখা না দিলে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ সংযোগের কার্যক্রম শুরু হতে পারে। এ লক্ষ্যে প্রথম ইউনিটের উৎপাদন এবং বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয়ের কাজ এগিয়ে চলছে।
সূত্র জানায়, রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যেতে পারে।
বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময় এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরুর চেষ্টা চলছে। পরীক্ষামূলক সরবরাহের প্রতিটি পর্যায়ে কারিগরি বিষয়গুলো যাচাই করা হবে। কোনো সমস্যা নেই—এটি নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পর ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আগামী বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাশিয়ার কারিগরি ও অর্থনৈতিক সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট (আরএনপিপি)। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর