November 16, 2026, 12:08 am

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘মিট কার্নিভাল’, সহযোগিতায় বেঙ্গল মিট

Reporter Name
  • আপডেট Sunday, November 15, 2026
  • 15 জন দেখেছে

মোঃ আবু সাঈদ চৌধুরী:: রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্তোরাঁয় শুরু হয়েছে ব্যতিক্রমী খাদ্য উৎসব ‘মিট কার্নিভাল’, পাওয়ার্ড বাই বেঙ্গল মিট। ১০ দিনব্যাপী এ উৎসব চলবে ১২ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে অতিথিদের জন্য থাকছে বিশেষ বুফে ডিনারের আয়োজন।
উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাংসের পদ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ও সুস্বাদু খাবারের সমাহার থাকছে। মেনুর উল্লেখযোগ্য আকর্ষণের মধ্যে রয়েছে সুগন্ধি ভাতের সঙ্গে মেজবানি ঢঙে রোস্ট করা বিফ ব্যাক লেগ, বিফ শর্ট রিবস কালাভুনা, বিফ নিহারি, স্লো-কুকড বিফ ব্রিসকেট, ওসো বুকো, হোল ল্যাম্ব উজি এবং প্রিমিয়াম কোল্ড কাট। পাশাপাশি অতিথিদের জন্য রন্ধনশিল্পীরা তৈরি করেছেন আরও বেশ কিছু বিশেষ পদ।
মাংসের বৈচিত্র্যময় আয়োজনের পাশাপাশি ডেজার্ট মেনুতেও রাখা হয়েছে ব্যতিক্রমী চমক। এতে রয়েছে বিফি চকোলেট মুস ও বেকন চকোলেট বার্কসহ আকর্ষণীয় বিভিন্ন মিষ্টান্ন।
এ আয়োজন সম্পর্কে আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার বলেন, “মিট কার্নিভাল এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রিমিয়াম মাংসের সমৃদ্ধ স্বাদ, বৈচিত্র্য ও বহুমুখী ব্যবহার অতিথিদের সামনে একটি বিশেষ ডাইনিং অভিজ্ঞতা হিসেবে তুলে ধরা যায়। বেঙ্গল মিটের সঙ্গে আমাদের এই সহযোগিতা উন্নতমানের উপকরণ ও দক্ষ রন্ধনশৈলীর সমন্বয়ে অতিথিদের জন্য একটি স্মরণীয় গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা নিশ্চিত করবে।”
উল্লেখ্য, এ উৎসবের মাংস সরবরাহ সহযোগী হিসেবে রয়েছে বেঙ্গল মিট। বুফের বিভিন্ন পদ তৈরির জন্য প্রতিষ্ঠানটি উন্নতমানের মাংস সরবরাহ করছে।
মিট কার্নিভালের বুফে ডিনারের মূল্য জনপ্রতি ৮ হাজার ৯৯৯ টাকা নেট। এ ছাড়া অংশগ্রহণকারী ব্যাংকের নির্ধারিত কার্ড ব্যবহার করে প্রযোজ্য শর্তে অতিথিরা ডাইন ৪ পে ১, ডাইন ৩ পে ১ এবং ডাইন ২ পে ১ সুবিধা উপভোগ করতে পারবেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট নিয়মিতভাবেই অতিথি ও স্থানীয় খাদ্যপ্রেমীদের জন্য নানা ধরনের বিশেষ খাবার ও ডাইনিং আয়োজন করে থাকে।
টেবিল বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
+৮৮০ ১৮৮৬ ৪৪১১৭৭
+৮৮০ ১৮৮৬ ৪৪১১৮৮
+৮৮ ০৯৬৩৮-৩৮৮৮৮৮
ভেন্যু: মোজাইক রেস্তোরাঁ, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, সিভিল এভিয়েশন প্লট, ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে, কুর্মিটোলা, ঢাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর