November 9, 2026, 10:59 am

তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • আপডেট Monday, November 9, 2026
  • 15 জন দেখেছে

বিজয়বাংলাটিভি ডেস্ক:: আজ সোমবার পর্দা উঠছে জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১)। ভূ-মধ্যসাগরের তীরে তুরস্কের পর্যটননগরী আনতালিায় এক্সপো সেন্টারে এই সম্মেলন হচ্ছে।
এতে যোগ দিতে তুরস্ক সরকারের আমন্ত্রণে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১১ নভেম্বর এবং ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন এবং সম্মেলনে দুইটি পৃথক পর্বে বক্তব্য দেবেন। একইসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়াও সাইডলাইনে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে, আজ আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হতে পারে। সরকারের সংশ্লিষ্ট সূত্র ও প্রধামন্ত্রীর কার্যালয় থেকে এসব জানা গেছে। এবার জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) অনুদানভিত্তিক পর্যাপ্ত অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় উন্নত বিশ্বের কাছে কার্যকর ও সহজলভ্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার দাবি জানাবে বাংলাদেশ।
এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ অঞ্চলের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ এবং স্থানীয় পরিচালিত অভিযোজনে বৈশ্বিক সহায়তা প্রয়োজন।
সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরের মতামতের ভিত্তিতে বাংলাদেশের শক্তিশালী অবস্থানপত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদল এলডিসি, জি-৭৭ এবং সমমনা দেশগুলোর সাথে সমন্বয় করে কাজ করবে। সম্মেলনস্থলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০০ বর্গমিটারের একটি মূল প্যাভিলিয়ন এবং আলাদা একটি জুট প্যাভিলিয়ন স্থাপন করা হবে, যা বাংলাদেশের অভিযোজন অভিজ্ঞতা ও জলবায়ু সংক্রান্ত উদ্যোগ আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর