November 8, 2026, 7:24 pm

জিএমপির নবাগত পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণ

Reporter Name
  • আপডেট Sunday, November 8, 2026
  • 15 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এর দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এ পুলিশের একটি সুসজ্জিত দল নবাগত পুলিশ কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়। আজ রবিবার (৮ নভেম্বর) মো. আশিক সাঈদ, পিপিএম মহোদয় দায়িত্বভার গ্রহণের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ কমিশনার মহোদয়কে স্বাগত জানানো হয়।
এ সময় নবাগত পুলিশ কমিশনার মহোদয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং গাজীপুর মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে দিকনির্দেশনা প্রদান করেন ।
এসময়ে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাহেরুল হক চৌহান,অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ বেলায়েত হোসেন,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর