November 7, 2026, 11:10 am

নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ

শেখ কামরুল হাসান সাহা::
  • আপডেট Saturday, November 7, 2026
  • 13 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুরের টঙ্গীতে কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা সানজিদ আহমেদ মিঠুনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। টঙ্গী সরকারি হাসপাতাল গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।এ সময় উপস্থিত ছিলেন, মো. আমান, মো. লোকমান, মো. তুষার, মো. আকরাম ও মো. রবিনসহ বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।
সমাবেশে সানজিদ আহমেদ মিঠুন বলেন, ২০০৪ সালের ৭ মে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তৎকালীন গাজীপুর -২ আসনের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার নিহত হন। ওই হত্যা মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে গাজীপুরের জনপ্রিয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার গ্রেপ্তার হন বলে তিনি দাবি করেন।
মিঠুন আরও বলেন, দীর্ঘদিনেও মামলাটির নিষ্পত্তি হয়নি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ মামলায় নুরুল ইসলাম সরকার দীর্ঘ ২৩ বছর ধরে কারাবন্দি রয়েছেন বলে দাবি করেন তিনি। অবিলম্বে মামলা থেকে তাঁকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর