November 6, 2026, 10:58 am

কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Friday, November 6, 2026
  • 16 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’। এর অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্য ও কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শেফাউল হক, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ এবং কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর