November 2, 2026, 9:27 pm

জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Monday, November 2, 2026
  • 7 জন দেখেছে

বিজয়বাংলাটিভি ডেস্ক:: জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নিতে সংক্ষিপ্ত সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনের উচ্চপর্যায়ের দু’দিনের অধিবেশনে যোগ দেবেন তিনি। আজ সোমবার (০২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী জানান, এ সফরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অর্জন ও সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। একই সঙ্গে জলবায়ু ঝুঁকির মুখোমুখি থাকা দেশগুলোর জন্য বৈশ্বিক তহবিলের অর্থ ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়ার জোরালো দাবি জানাবে বাংলাদেশ।
শামা ওবায়েদ বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত নগণ্য হওয়া সত্ত্বেও দেশটি জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান ভুক্তভোগী। তাই সম্মেলনে কার্বন নিঃসরণকারী বড় দেশগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, গত ছয় মাসে সরকার খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিসহ বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে। সম্মেলনে সরকারের এসব পরিবেশবান্ধব উদ্যোগ ও অগ্রগতির চিত্র উপস্থাপন করা হবে।
প্রধানমন্ত্রীর সফরের সুনির্দিষ্ট তারিখ ও সম্মেলনের রূপরেখা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রথা অনুযায়ী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর