November 2, 2026, 3:09 pm

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

Reporter Name
  • আপডেট Monday, November 2, 2026
  • 1 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। আজ সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে অংশ নিতে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রবিবার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত তিনি মনোনয়ন প্রত্যাহার করেননি। এ অবস্থায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার উপধারা (১) অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হয়েছে। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর