November 2, 2026, 9:50 pm

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া শুরু

Reporter Name
  • আপডেট Monday, November 2, 2026
  • 18 জন দেখেছে

বিজয়বাংলাটিভি ডেস্ক:: দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’। এ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড।
বিবৃতিতে বলা হয়, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলা এই মহড়ায় গুরুত্ব পাবে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান ও চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ।
জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবেলায় দুই বাহিনীর প্রস্তুতি জোরদার করা এবং যৌথভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের অভিন্ন কৌশল গড়ে তোলাই এই মহড়ার লক্ষ্য। মহড়ায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময়ের পাশাপাশি বাস্তব পরিস্থিতির আদলে তৈরি বিভিন্ন অনুশীলনে অংশ নেবেন। এর মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড়সহ অন্যান্য জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় তাদের দক্ষতা আরো বাড়বে।
‘গার্ডিয়ান শার্ক’ মহড়া আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের যৌথ মহড়ার মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরো গভীর হচ্ছে এবং একটি মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার অভিন্ন অঙ্গীকার আরো সুদৃঢ় হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর