October 17, 2026, 12:43 pm

টঙ্গীতে প্রেসক্লাব মার্কেটে আগুন সমস্ত মালামাল পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট Saturday, October 17, 2026
  • 25 জন দেখেছে

কামরুল হাসান সাহা:: গাজীপুরের টঙ্গীতে একটি মার্কেটে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী প্রেসক্লাব সংলগ্ন এলাকায় প্রেসক্লাব মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে টিনশেড মার্কেটের একটি দোকানের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। আগুনে মার্কেটের কয়েকটি দোকান পুড়ে গেছে। এতে বিভিন্ন মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর