July 23, 2026, 12:25 pm

ভারতীয় জাল রুপিসহ তিনজনকে আটক

Reporter Name
  • আপডেট Friday, July 21, 2023
  • 124 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভারতীয় জাল রুপিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুড়িগ্রামের কচাকাটা থানার ছ্যাং ছেঙ্গি গ্রামের মো. স্বপন মিয়ার ছেলে মো. মিজান (২৮), পাবনার ফরিদপুর থানার পাছপুঙ্গুলি গ্রামের নবী প্রমাণিকের ছেলে মো. সজিব রাজ (২৮) এবং পঞ্চগড় সদর থানার বোয়ালমারী (রুহিলাপাড়া) গ্রামের মৃত রাসেল ফরাজীর সন্তান কেয়া মীর্জা (তৃতীয় লিঙ্গ)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কোনাবাড়ী থানার কাশিমপুর আঞ্চলিক সড়কের বৃষ্টি হোটেলের সামনে অভিযান চালায় পুলিশ। পরে তিনজনকে ভারতীয় জাল রুপিসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ভারতীয় জাল রুপির ৮৯টি নোট উদ্ধার করা হয়।

কোনাবাড়ী মেট্রো থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ভারতীয় রুপির বাণিজ্য করে আসছিল। এ খবর জানতে পেরে কোনাবাড়ী থানার এএসআই রুহুল আমিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা জরুন এলাকায় বাসাভাড়া করে থাকতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর