June 2, 2026, 10:34 am

‘আন্দোলনের নামে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে বিএনপি’

Reporter Name
  • আপডেট Friday, July 21, 2023
  • 97 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর :: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করেন কিভাবে দেশ ও দেশের মানুষের উন্নয়ন হবে। আর বিএনপি অহেতুক আন্দোলন করছে। জনগণকে হয়রানি করছে। আন্দোলনের নামে দেশকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করছে বিএনপি। জনগণ বিএনপির আন্দোলনকে প্রত্যাখ্যান করেছে। জনগণ আর আন্দোলন চায় না, চায় উন্নয়ন। আর সেই উন্নয়নই করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।দি অপটিমিস্টস এর ডাইরেক্টর ফয়সাল হাবিব সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপসচিব মোরারজী দেশাই বর্মন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, দি অপটিমিস্টস এর জেনারেল সেক্রেটারী এ কেএম সাইদুল করিম প্রমুখ।  সঞ্চালনে ছিলেন কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা ও “দি অপটিমিস্টস” এর সদস্য সিরাজাম মুনিরা। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর