October 11, 2026, 6:20 pm

গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর আলী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, October 11, 2026
  • 43 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক শুক্কুর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্কুর আলী (৪০) টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর নতুন বাজার রেলগেট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে শুক্কুর আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা অন্য মামলাতেও গ্রেপ্তার দেখানোর বিষয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, শুক্কুর আলী সদ্য ঘোষিত টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক। একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর