October 10, 2026, 1:30 pm

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Saturday, October 10, 2026
  • 21 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জেসন গেট এলাকা থেকে শুরু হয়ে ভবানীপুর বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু বকর সিদ্দিক অভিযোগ করেন, বিএনপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে ভারত থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এসময় বিক্ষোভ মিছিলে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর