October 9, 2026, 9:22 pm

শিক্ষার গুণগত মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

Reporter Name
  • আপডেট Friday, October 9, 2026
  • 28 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। আজ শুক্রবার (০৯ অক্টোবর) সকালে বাউবির গাজীপুর ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে আয়োজিত ‘টিচিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ইন ওবিই কারিকুলাম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সনাতন পরীক্ষা ও সনদনির্ভর পদ্ধতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এ ক্ষেত্রে ওবিই কারিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে নতুন এ পদ্ধতি অনুযায়ী পাঠদান ও মূল্যায়ন শিক্ষকদের জন্য চ্যালেঞ্জিং হওয়ায় প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কর্মশালার গুরুত্ব বাড়ছে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। তিনি উল্লেখ করেন, ওবিই কারিকুলামের মাধ্যমে ইতিহাস বিভাগের দীর্ঘদিনের ঐতিহ্য আরও সুসংহত হবে এবং মূল্যায়নে থাকা বিদ্যমান সীমাবদ্ধতাগুলো দূর করা সম্ভব হবে। ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আধুনিক শিক্ষাব্যবস্থায় ফলাফলভিত্তিক শিক্ষার প্রয়োগ ও শিক্ষার্থীদের কার্যকর মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষকেরা অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর