মো: জাফর আলী :: গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, শিক্ষক প্রতিনিধি হারুন অর রশিদ, অভিভাবক প্রতিনিধি বিপ্লব রহমান মিরনসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এ উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা নবনির্বাচিত এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা সরকার জাবেদ আহমেদ সুমনকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব তাঁর কাঁধে অর্পিত হওয়ায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে নতুন গতি আসবে বলে এলাকাবাসী দৃঢ় আশাবাদী। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অবকাঠামো, শিক্ষার গুণগত মান ধরে রাখা এবং প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির মধ্যে সমন্বয় করে কাজ করবে এটাই সবার প্রত্যাশা।
এ বিষয়ে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখা এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করাসহ সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, নতুন এডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে।