October 3, 2026, 5:42 pm

মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’— এ স্লোগানে গাজীপুরে মাদকবিরোধী লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Saturday, October 3, 2026
  • 16 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’— এ স্লোগানে গাজীপুরে মাদকবিরোধী লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।  যুব সমাজকে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পশ্চিম জয়দেবপুর ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শিরিরচালা ফুটবল একাদশ।
গাজীপুর সদর উপজেলার নয়াপাড়ায় ভাওয়াল টাইগার্স ক্লাবের আয়োজনে মাঠে ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন রিজভী,খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মো. তোফাজ্জল হোসেন শেখ।
গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মাস্টার ,ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাইম মোল্লা, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম,গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যুবসমাজকে অপসংস্কৃতি ও মাদক থেকে দূরে সরিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনতে এমন আয়োজন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর