October 3, 2026, 12:13 pm

বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা

Reporter Name
  • আপডেট Saturday, October 3, 2026
  • 18 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ ও শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম শেখকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা-পুলিশ। শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তাঁদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে এবং শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের ছেলে।
বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। ফ্লাইটটি আজ দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ফ্লাইটটি নামার পর নাসির উদ্দিন মৃধা জর্জ ও জাহাঙ্গীর আলমকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, ইতিমধ্যে বিমানবন্দর থানা থেকে গ্রেপ্তার দুই আসামিকে আনতে শ্রীপুর থানা-পুলিশের একটি দল বিমানবন্দর থানায় পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর