July 5, 2026, 9:33 pm

প্রধানমন্ত্রীর ইতালি সফরে অবৈধ বাংলাদেশিদের বৈধ করা নিয়ে আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী মোমেন

Reporter Name
  • আপডেট Thursday, July 20, 2023
  • 112 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফরে সেখানকার অবৈধ বাংলাদেশিদের বৈধ করার বিষয়টি সে দেশের সরকারের কাছে তুলে ধরা হবে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।  

প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে মোমেন সংবাদ সম্মেলনে বলেন, আগামী ২৪ থেকে ২৬ জুলাই প্রধানমন্ত্রী ইতালি সফর করবেন। তিনি রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটে বক্তব্য রাখবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে। ইতালিতে অবৈধ বাংলাদেশিদের বৈধ করার বিষয়টি আলোচনায় আমরা তুলে ধরব।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান,  ইতালির সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চাই। এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হবে।

আরেক প্রশ্নের উত্তরে সচিব বলেন, ইতালির সঙ্গে সামরিক  সহযোগিতা নিয়ে আমরা আগ্রহী। এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা চলছে। আমরা নিজেদের সেফগার্ড রেখেই এ বিষয়ে সহযোগিতা বাড়াতে চাই। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর