October 3, 2026, 4:35 am

টঙ্গীতে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, October 1, 2026
  • 14 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রায়হান সোবহান হৃদয়কে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি টঙ্গী সরকারি কলেজের বিবিএস শাখার সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে টঙ্গীর বড় দেওড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রায়হান সোবহান হৃদয় বড় দেওড়া এলাকার বাবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রায়হান সোবহান হৃদয় বড় দেওড়া এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে গাজীপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর