June 2, 2026, 9:07 am

মধ্য রাতে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ২জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, July 19, 2023
  • 115 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :: মধ্যরাতে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে ডিবি পুলিশের একটি দল তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। পুলিশ জানিয়েছে সুনির্দিষ্ট তিনটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে আলী আজগর তালুকদার হেনাকে শহরের সুত্রাপুর রিয়াজকাজী লেনের বাসা থেকে ডিবি পুলিশ আটক করে। এর আগে পুলিশের আরেকটি দল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।

বগুড়া জেলা পুলিশের গণমাধ্যমের মুখপাত্র সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সদর ফাঁড়িতে হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। ওই তিন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর