September 1, 2026, 11:28 am

শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন তাসনুভা তিশা

Reporter Name
  • আপডেট Monday, August 31, 2026
  • 23 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে এ ঘটনায় তিনি ও তার সঙ্গে থাকা অন্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনায় গাড়িটির বেশ ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত শনিবার (২৯ আগস্ট) দিনগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে নিজের ফেসবুক থেকে লাইভে এসে দুর্ঘটনার খবর জানান তিশা।
তিশা জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন তারা। ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছে তাদের বহনকারী গাড়ির সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়।
ফেসবুক লাইভে তিশা বলেন, ‘শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে আমরা ঢাকা ফিরছিলাম। ভৈরব ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ আমাদের গাড়িকে মেরে দিয়ে চলে যায়।’ পরে মোটরসাইকেলে করে পিছু নিয়ে পিকআপটিকে আটক করা হয় বলেও জানান অভিনেত্রী।
দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিশা বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।’ দুর্ঘটনায় গাড়িটির ক্ষতি হলেও তিশা ও তার সঙ্গে থাকা কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে তাসনুভা তিশার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে খুদেবার্তা পাঠানো হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর