August 22, 2026, 10:32 pm

গাজীপুরে ৬০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, ছাতা বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, August 22, 2026
  • 26 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ৬০০ শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগ, ছাতা, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্যদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামগ্রী বিতরণ করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ উপলক্ষে ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লি, সদস্যসচিব আবু বকর সিদ্দিক, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন সরকার, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম আকন্দ এবং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রায় সহায়তা করতেও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর