August 9, 2026, 9:15 pm

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, August 9, 2026
  • 11 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার।
তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ আশরাফুল হক ডনকে আটক করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে একটি মামলা চলমান রয়েছে। মামলাটি তদন্তাধীন। আটক ডনকে ওই মামলার তদন্তের অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর