August 7, 2026, 7:39 pm

দুর্গাপূজায় আসছে সালমার নতুন গান, রেকর্ড সম্পন্ন

Reporter Name
  • আপডেট Friday, August 7, 2026
  • 13 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: সাময়িক বিরতির পর আবারও রেকর্ডিং স্টুডিওতে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। ফিরেই একের পর এক নতুন গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় গুরু শফি মণ্ডলের কথা ও সুরে গাইলেন নতুন একটি গান। ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন তানভীর আলম সজীবন। গত সপ্তাহে ঢাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘গুরুজির আরেকটি গান গাওয়ার সৌভাগ্য হয়েছে। তার কথা ও সুরে গাওয়া গানগুলো সব সময়ই শ্রোতাপ্রিয় হয়েছে। আশা করছি, এই গানটাও সবার ভালো লাগবে।’
তিনি জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গানটি তৈরি করা হয়েছে। বিশ্বরঙের প্রযোজনায় শিগগিরই এর গানচিত্রের শুটিং শুরু হবে।
রেকর্ডিংয়ে ফেরার অভিজ্ঞতা জানিয়ে সালমা বলেন, ‘সাময়িক বিরতির পর আবারও আমি রেকর্ডিংয়ে ফিরেছি। এই সপ্তাহেই আরও চারটি গানে কণ্ঠ দিয়েছি।’ দুর্গাপূজাকে সামনে রেখে নতুন এই গানটি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর