August 1, 2026, 9:01 pm

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

Reporter Name
  • আপডেট Saturday, August 1, 2026
  • 17 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্ট। আজ শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশ জায়গা পেয়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপ পর্বে স্বাগতিকদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান।
ড্র অনুযায়ী, পট-১–এ থাকা বাংলাদেশকে রাখা হয়েছে ‘এ’ গ্রুপে, আর বর্তমান চ্যাম্পিয়ন ভারত রয়েছে ‘বি’ গ্রুপে। লটারির মাধ্যমে বাকি দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়। ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। সাফের সদস্য দেশ সাতটি হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে রাখা হয়নি নেপালকে। তবে সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ রয়েছে দেশটির সামনে। নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালও টুর্নামেন্টে অংশ নেবে এবং ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে যুক্ত হবে।
এদিকে, আট বছর পর আবারও বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। ২০০৩ সালে নিজেদের ইতিহাসে একমাত্রবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর আর কোনো আসরে ফাইনালে উঠতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। সর্বশেষ ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত আসরে বাংলাদেশ সেমিফাইনালে উঠলেও অতিথি দল কুয়েতের কাছে হেরে বিদায় নেয়।
এদিকে নেপাল শেষ পর্যন্ত অংশ নিতে না পারলে এবারের আসরের প্রতিদ্বন্দ্বিতাও কিছুটা কমে যেতে পারে। কারণ, সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন ভারত তাদের জাতীয় দলকে নিউজিল্যান্ডে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে পাঠাবে। ফলে ঢাকার আসরে রেকর্ডসংখ্যক শিরোপাজয়ী দেশটি সম্ভবত যুব দল নিয়ে অংশ নেবে।
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপিং:
‘এ’ গ্রুপ: বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান (নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নেপাল)।
‘বি’ গ্রুপ: ভারত, মালদ্বীপ, পাকিস্তান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর