November 5, 2026, 4:00 pm

খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Thursday, November 5, 2026
  • 3 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে মাজারে যান। সেখানে জিয়ারত, দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমান। পরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এ সফরে বন্দর উন্নয়ন, আন্তর্জাতিক বিনিয়োগ ও ক্রীড়া আয়োজনের পাশাপাশি বাগেরহাটের ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের কর্মসূচিও অন্তর্ভুক্ত ছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর