July 31, 2026, 9:37 pm

নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, July 31, 2026
  • 34 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার্থীদেnর পড়াশোনায় সহায়তায় সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ শুক্রবার দিনাজপুরের বিরামপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, সরকারের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং সামাজিক সংগঠনগুলোর কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এসব সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এদিন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিরামপুরে ২০২৫-২৬ অর্থবছরের এডিপির বিশেষ বরাদ্দে এসব সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় এডিপির বিশেষ বরাদ্দ থেকে ১২ জন নারীকে সেলাই মেশিন বিতরণ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অসচ্ছল ৮৫ জনের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। সেই সঙ্গে ১০৬ জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এছাড়া বিরামপুর উপজেলার ১০টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে বার্ষিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালসহ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর