July 29, 2026, 9:11 pm

ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি

Reporter Name
  • আপডেট Wednesday, July 29, 2026
  • 7 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় বহুল আলোচিত ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানিকে কেন্দ্র করে দায়ের করা মামলায় জামিন লাভের পর আসামিদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দারা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীর দাবি, মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, আদালতের মাধ্যমে জামিন লাভের ঘটনায় তারা ন্যায়বিচারের প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। স্থানীয়দের ভাষ্য, মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলু, কাজী দাউদসহ আরও কয়েকজন। তাদের দাবি, তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটিত হলে নির্দোষ ব্যক্তিরা এই মামলা থেকে অব্যাহতি পাবেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আইন যেন কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিস্বার্থের হাতিয়ার না হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে কাজ করে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত এবং নির্দোষদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর