July 29, 2026, 5:39 pm

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, July 29, 2026
  • 12 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিড ইমনকে ধরতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন। গ্রেফতারের পর ডেভিড ইমনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর