July 28, 2026, 11:25 pm

নিহত হাসিবের পরিবারের পাশে যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি!

Reporter Name
  • আপডেট Tuesday, July 28, 2026
  • 20 জন দেখেছে

মোঃ আক্তার ডালি: গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার বহুল আলোচিত ফাইজা বাটন এন্ড জিপার কোম্পানিকে ঘিরে দায়ের হওয়া মামলায় জামিন লাভের পর নিহত হাসিবের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার পিতা ইসলাম ডাক্তারের বাসভবনে যান ৪৩ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর পদপ্রার্থী, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল।
সেখানে তিনি নিহত হাসিবের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি মরহুম হাসিবের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করেন।
নাজমুল হোসেন মন্ডল বলেন, “মহান আল্লাহ তাআলা যেন মরহুম হাসিবকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন। এমন মর্মান্তিক ঘটনা কোনোভাবেই কাম্য নয়।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ৪৩ নম্বর ওয়ার্ডের আধ্যাত্মিক সাধক মো. রয়েল হাজারী। তারা বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নিহত হাসিবের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত জুবাইলের বিরুদ্ধে প্রচলিত আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা জোর দাবি জানাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিবের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসীও দ্রুত তদন্ত সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর