July 18, 2026, 1:00 am

সিরাজগঞ্জ রুফটপ সোলার উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, July 17, 2026
  • 28 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সিরাজগঞ্জের অব্যবহৃত ছাদে স্থাপিত ১৫০ কিলোওয়াট পিক অনগ্রিড রুফটপ সোলার বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ শুক্রবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সিরাজগঞ্জকে সোলার বিদ্যুতের একটি মডেল জেলায় পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, ‘সিরাজগঞ্জের এই উদ্যোগ অনুসরণ করে সারা দেশে সৌরবিদ্যুতের বিস্তার ঘটবে এবং সরকারের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
জানা যায়, প্রকল্পটি গত ৫ জুলাই ২০২৬ তারিখে সম্পূর্ণ কমিশনিং করা হয়। কমিশনিংয়ের পর থেকে এ পর্যন্ত সিস্টেমটি ৬ দশমিক ১৩ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করেছে।
প্রকল্পটির বাস্তবায়ন ব্যয় হয়েছে ৭১ লাখ ২৬ হাজার ১৬ টাকা। এর অর্থায়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড এবং নেসকো, সিরাজগঞ্জের কারিগরি সহায়তায় এটি বাস্তবায়িত হয়েছে।
এছাড়া গত ৯ জুলাই ২০২৬ তারিখে রুফটপ সোলার সিস্টেমটি নেট মিটারিং ব্যবস্থার আওতায় আনা হয়, যার ফলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ সৃষ্টি হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর