ক্রীড়া ডেস্ক :: টি-টোয়েন্টি সিরিজের লড়াই শুরু। ওয়ানডে সিরিজ হারের আক্ষেপ ভুলে নতুন শুরুর পালা। আফগানিস্তানের বিপক্ষে শুক্রবার সিলেটে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি খেলেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। ওই দলের একাদশে থাকা রিশাদ হোসেন ও হাসান মাহমুদ নেই আফগানদের বিপক্ষে। মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ ঢুকেছেন একাদশে।
পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির একাদশে থাকা সাদিকুল্লাহ আতাল ও উসমান গনির বদলে জায়গা পেয়েছেন হযরতউল্লাহ জাজাই ও নাজিবউল্লাহ জাদরান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী।
এবার বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ
ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে ওয়ানডে। কিন্তু এই ফরম্যাটেই আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ হেরেছে বাংলাদেশ দল। শুক্রবার শুরু হচ্ছে তাদের কাছে সবচেয়ে কঠিন ফরম্যাট টি-টোয়েন্টি। এটা স্বীকৃত কুড়ি ওভারের ক্রিকেট আফগানরা দুর্দান্ত একটি দল। তাই নিশ্চিতভাবে সিলেটে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ।