July 11, 2026, 7:44 pm

কৃষকদের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়, হিমাগার ও বিপণন কেন্দ্রের আশ্বাস

Reporter Name
  • আপডেট Saturday, July 11, 2026
  • 16 জন দেখেছে

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কৃষকদের সঙ্গে মতবিনিময় করে হিমাগার (কোল্ড স্টোরেজ), আধুনিক বিপণনকেন্দ্র স্থাপন এবং গ্রামীণ সড়ক উন্নয়নের আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে স্থানীয় কৃষকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
সভায় প্রতিমন্ত্রী বলেন, নান্দাইলে উৎপাদিত শসা একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এর উৎপাদন ও বাজারজাতকরণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হলে কৃষকরা আরো লাভবান হবেন। কৃষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় কৃষকরা জানান, উৎপাদিত শসা সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এলাকায় একটি হিমাগার ও আধুনিক বিপণন কেন্দ্র স্থাপন জরুরি। পাশাপাশি দেশের বিভিন্ন বাজারে দ্রুত কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে গ্রামীণ সড়ক সংস্কারের দাবিও জানান তারা।
জবাবে প্রতিমন্ত্রী কালিয়াপাড়া বাজার এলাকায় হিমাগার ও বিপণনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে গ্রামীণ সড়ক টেকসইভাবে সংস্কারের আশ্বাস দেন। এর আগে দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় এসে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর