July 10, 2026, 1:02 pm

টঙ্গীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি!

Reporter Name
  • আপডেট Friday, July 10, 2026
  • 19 জন দেখেছে

মো: আক্তার হোসেন ডালী:: টঙ্গীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে বহিষ্কারাদেশ বাতিল না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি করেছেন দলীয় নেতাকর্মীরা| আজ শুক্রবার গোপালপুর কাঁচাবাজার সংলগ্ন এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এক প্রতিবাদ সভার আয়োজন করেন|
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখায় অস্ত্রসহ মোটরসাইকেল মহড়াকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে একটি মহল বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে| এই ঘটনায় ষড়যন্ত্রকারীরা উদ্দেশ্য প্রনোদিতভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ ন¤^র ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলু, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হোসেন মন্ডল, মো. কাজী দাউদ এবং মো. আলমগীর পাঠানকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করছে| এমনকি ষড়যন্ত্রকারীরা বিভিন্ন অপপ্রচার চালিয়ে ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: কামাল হোসেনকে দল থেকে বহিষ্কার করিয়েছেন| আমরা এই বহিষ্কারদেশ প্রত্যাহার ও মিথ্যা মামলা তুলে নেয়ার আহ্বান জানানচ্ছি এবং প্রকৃত ঘটনা উদঘাটন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু সমাধান করতে হবে| এছাড়াও কোনো নিরাপরাদ ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী জানাচ্ছি| অনত্যথায় বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর