July 9, 2026, 10:38 pm

শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের এমপি সরোয়ার আলমগীর

Reporter Name
  • আপডেট Thursday, July 9, 2026
  • 12 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় নির্বাচনের চট্টগ্রাম-২ আসনের (ফটিকছড়ি) সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫’-এর আলোকে এই শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণ শেষে নতুন সংসদ সদস্য প্রচলিত রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে রক্ষিত শপথ বইয়ে সই করেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের স্থানীয় সরকারমন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ প্রমুখ। এছাড়া বেশ কয়েকজন এমপি ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সরোয়ার আলমগীরকে অভিনন্দন জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর