October 3, 2026, 11:14 am

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী

Reporter Name
  • আপডেট Sunday, July 5, 2026
  • 135 জন দেখেছে

আক্তার হোসেন ডালী:: টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা দাবী করেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। অবিলম্বে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলায় প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
তাদের দাবি, দীর্ঘ প্রায় তিন দশক ধরে নাজমুল হোসেন মন্ডল সততা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে এলাকায় একজন জনসম্পৃক্ত রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল রাজনৈতিকভাবে তাকে বিতর্কিত করার উদ্দেশ্যে এই মামলায় জড়িয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ মাঠের রাজনীতিতে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র, অপপ্রচার ও হয়রানিমূলক মামলার আশ্রয় নিয়েছে। এই মামলার মাধ্যমে শুধু নাজমুল হোসেন মন্ডল নন, দলের আরও কয়েকজন নেতাকর্মীকেও মিথ্যা মামলা দিয়ে হয়রানির করা হচ্ছে।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে দায়ের করা মিথ্যা মামলা কখনোই একজন নেতার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও জনগণের আস্থা নষ্ট করতে পারে না। এ ধরনের মামলা রাজনৈতিক হয়রানিরই বহিঃপ্রকাশ। নেতৃবৃন্দ অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। কোনো রাজনৈতিক প্রভাব ছাড়া সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করার আহ্বান জানান। পাশাপাশি মামলায় অন্যায়ভাবে গ্রেফতার হওয়া সকল নির্দোষ নেতাকর্মীর দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি করেন। গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্নমত দমনে মিথ্যা মামলা ও হয়রানির সংস্কৃতি পরিহার করা উচিত। সত্য উদঘাটিত হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং নির্দোষ ব্যক্তিরা আইনের মাধ্যমে ন্যায়বিচার পাবেন বলেও তারা আশা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর