June 2, 2026, 6:44 am

টঙ্গীতে ঈদ পুর্নমিলনী ও সংবর্ধনা প্রদান

Reporter Name
  • আপডেট Friday, July 14, 2023
  • 105 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান নিবাচিত করায় টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠন ও এলাকার সবস্তরের জনগনের উদ্যোগে ঈদ পুর্নমিলনী ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগ নেতা নাঈম খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আজমত উল্লা খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম সামছুন নাহার ভুইঁয়া। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, সাতাইশ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ফিরোজ খান, ৫১ নং ওয়াড আওয়ামী লীগের সদস্য সচিব মোঃ জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী জয়নাল আবেদীন, হাজী সৈয়দ আলী লস্কর, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গালস্ কলেজের প্রভাষক মাহাবুব উল আলম, রোভার পল্লী স্কুল অ্যান্ড কলেজ ভাইস প্রিন্সিপাল মোঃ জিল্লুর রহমান, নিড এডুকেয়ার একাডেমির ব্যাবস্হাপনা পরিচালক, ৫১ নং ওয়াড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, সাবেক কাউন্সিলর মোঃ মজিবুর রহমান, টঙ্গী পশ্চিম থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ জালাল মিয়া, যুবলীগ নেতা মনিরুজ্জামান খান, ছাএলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক শাহরিয়ার ঈমন প্রমুখ। ঈদ পুর্নমিলনী ও সংবধনা অনুষ্ঠান শেষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান এডঃ মোঃ আজমত উল্লা খানকে এলাকাবাসির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবধনা ক্রেস্ট প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর